ঢাকাThursday , 10 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এস এস সি পাশের হার ৫৮.২২ শতাংশ শিক্ষার্থী।

Link Copied!

হুমায়ুন কবির/ময়মনসিংহ জেলা প্রতিনিধি।

ময়মনসিংহ সহ সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলপ্রকাশ করা হয়েছে। আজ দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবছর পাশের হার ৫৮.২২ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ প্রাপ্ত মোট পরীক্ষার্থী ৬ হাজার ৬৭৮ জন।

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৭৭২ জন (৫০.৯৪%) এবং ছাত্রী ৫১ হাজার ৭৮৬ জন (৪৯.০৬%)। মোট পাশকৃত পরীক্ষার্থী ৬১ হাজার ৪৫৬ জন; যার মধ্যে ছাত্র ২৯ হাজার ৬১২ জন এবং ছাত্রী ৩১ হাজার ৮৪৪ জন। ছাত্র পাশের হার ৫৫.০৭ শতাংশ এবং ছাত্রী পাশের হার ৬১.৪৯ শতাংশ।

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এ ময়মনসিংহ শিক্ষাবোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত মোট ৬ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ১২৬ জন (৪৬.৮১%) এবং ছাত্রী ৩ হাজার ৫৫২ জন (৫৩.১৯%)। এ শিক্ষাবোর্ডের মোট ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ৩২৮টি প্রতিষ্ঠানে এবছর এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এ বছর পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে ময়মনসিংহে মোট ফরম পূরণ করে ১ লাখ ৭ হাজার ১৬১ জন শিক্ষার্থী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।