ঢাকাTuesday , 29 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে সৌদি প্রবাসীর অর্থ চুরির ঘটনায় পিতা-পুত্রের বিরুদ্ধে মামলা দায়ের

Link Copied!

রাসেল মাহমুদ, শায়েস্তাগন্জ প্রতিনিধি

চুনারুঘাট, ৮ জুলাই ২০২৫ – হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সৌদি আরব প্রবাসী মোঃ শফিক মিয়ার প্রায় ১৯ লক্ষ টাকা চুরির ঘটনায় রংমিস্ত্রি মোঃ জাবেদ আলী এবং তার দুই ছেলে মোঃ সাগর মিয়া ও মনির হোসেনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


চুনারুঘাট থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী প্রবাসী মোঃ শফিক মিয়া বাদী হয়ে মামলাটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেছেন, তার বাড়িতে রঙের কাজের জন্য চুক্তিবদ্ধ হওয়া মোঃ জাবেদ আলী এবং তার ছেলেরা গত ৮ জুলাই ২০২৫ তারিখে কৌশলে তার কক্ষ থেকে নগদ ১৯ লক্ষ টাকার সৌদি রিয়াল ও মূল্যবান স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে মনির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হলেও, মামলার প্রধান আসামি মোঃ জাবেদ আলী এবং তার ছেলে মোঃ সাগর মিয়া এখনও পলাতক রয়েছেন। গ্রেফতারকৃত মনির হোসেন বর্তমানে আপোষ শর্তে জামিনে মুক্ত আছেন বলে জানা গেছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, ভুক্তভোগী প্রবাসী মোঃ শফিক মিয়া অভিযুক্ত জাবেদ আলী ও তার ছেলে সাগর মিয়াকে ধরে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।