ঢাকাWednesday , 6 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে সংঘবদ্ধ ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামিকে গ্রেফ*তার করেছে র‌্যাব

Link Copied!

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

শায়েস্তাগঞ্জে সংঘবদ্ধ ধ/র্ষ/ণে/র মামলার প্রধান আসামি মাসুম মিয়াকে গ্রেফ*তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১১টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জের নিজগাঁও এলাকা থেকে প্রধান তাকে গ্রেফ*তার করে। সে ওই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। পরে মাসুমকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়।

জানা যায়, গত ৮ জুলাই রাতে ভিকটিম চট্টগ্রাম রেলস্টেশন থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তবে ভুলক্রমে তিনি ৯ জুলাই ভোর ৪টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে নেমে পড়েন।

সেদিনই বিকেলে তাকে ফু*সলিয়ে শায়েস্তাগঞ্জ থানাধীন পূর্ববড়চরের একটি পরিত্যক্ত বসতঘরের বারান্দায় নিয়ে যায় আসামিরা। সেখানে বিকেল ৪টার দিকে মাসুম মিয়া ওরফে ডগি তাকে প্রথমবার ধ*র্ষ*ণ করে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজগাঁও গ্রামের একটি বাগানে নিয়ে দলবদ্ধভাবে পুনরায় ধ*র্ষ*ণ করা হয়।

স্থানীয়রা ভিকটিমকে অচে*তন অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ বাদী হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

র‌্যাব জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।