রাসেল মাহমুদ- শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
চুনারুঘাট পুলিশের বিশেষ অভিযানে ০৮/০৮/২০২৫ ইং ০০.৪৫ ঘটিকায় চুনারুঘাট থানার আভিযানিক টিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানাধীন ৩নং দেওরগাছ ইউ/পির রাজাপুর সাকিনস্থ জনৈক মোহন মিয়ার ঘরের সামনে রেজিষ্ট্রেশন বিহীন একটি টাটা ডিআই পিকআপ গাড়ী তল্লাশীকালে গাড়ীর পিছনের বডিতে আসামীদের ফেলে যাওয়া ১৫ কেজি গাঁজা এবং বর্ণিত পিকআপ গাড়ীটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরবর্তীতে উক্ত বিষয়ে এজাহার দায়েরের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
