ঢাকাThursday , 14 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

বেগমগঞ্জ ছয়ানীতে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহ) ২য় শাহাদাত বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

Link Copied!

সাইফুল ইসলাম নোয়াখালী (বেগমগঞ্জ)

মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহ) এর ২য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেগমগঞ্জ ছয়ানীর পশ্চিম খালিশপুর আল্লামা সাঈদী ইসলামি সমাজকল্যাণ পরিষদ এর উদ্যোগে আয়োজন করা হয় “ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫”ক্যাম্পের উদ্বোধন করেন, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন।

জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আবদুর রহিম।

এছাড়া ও উপস্থিত ছিলেন মাওলানা হাম্মাদুর রহমান, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা মিজানুর রহমান, আরমান হোসেন, আনোয়ার হোসাইন, ও মাওলানা আনোয়ার হোসেন সহ প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন , মরহুম সাঈদী (রহ) ছিলেন একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যিনি সারাজীবন ইসলাম, দেশ ও মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেছেন।

তাঁর আদর্শ অনুসরণ করেই এই বিনামূল্যে চিকিৎসা সেবা আয়োজন করা হয়েছে, যাতে অসহায় ও নিম্নআয়ের মানুষ উপকৃত হতে পারেন।
ক্যাম্পে অভিজ্ঞ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা শতাধিক রোগীর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ প্রদান করেন। স্থানীয় আলেম-উলামা, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং অসংখ্য সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।