ঢাকাSunday , 7 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে রঙিলা মিয়া হত্যাকাণ্ডের পলাতক আসামী গ্রেফতার

Link Copied!

মীর মো: সাজন ( হবিগঞ্জ)

 

 

হবিগঞ্জের বানিয়াচংয়ে রঙিলা মিয়া হত্যাকাণ্ডের মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাহুবল উপজেলার মিরপুর এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

 

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার পর থেকে ১৯ জুলাই দুপুরের মধ্যে যেকোনো সময় রঙিলা মিয়াকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের সোনাডুবা বিল এলাকায় ফেলে রাখা হয়। পরে স্থানীয়দের সহায়তায় নিহতের পরিবার মরদেহ উদ্ধার করে দাফন সম্পন্ন করে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

মামলার পর থেকেই র‌্যাব-৯ আসামীদের গ্রেফতারে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বাহুবল থানার মিরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামী, বানিয়াচং উপজেলার নোয়াপাথারিয়া গ্রামের মৃত আলীর ছেলে খেলন মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বানিয়াচং থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।