মোঃ মেহেদী হাসান জনি বুড়িচং উপজেলা প্রতিনিধি. কুমিল্লা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পিএইচডি প্রোগ্রাম চালুর সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮৯তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী।
প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগে পিএইচডি প্রোগ্রাম চালু করার পরিকল্পনা করা হয়েছে। জানা যায়, কুবিতে এ বছরই প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
