ঢাকাMonday , 15 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচং বাজার কমিটির সাধারণ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন এর বিরুদ্ধে একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে ষড়যন্ত্রমুলক সংবাদ প্রচার করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

Link Copied!

বুড়িচং প্রতিনিধি

গতকাল রবিবার( ১৪ সেপ্টেম্বর) বুড়িচং বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলনের বিরুদ্ধে দলীয় ট্যাগ লাগিয়ে মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বুড়িচং বাজারের ব্যবসায়ীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে।

বিক্ষোভ মিছিলটি কুমিল্লা টু মীরপুর সড়কের বুড়িচং উত্তর বাজার থেকে শুরু করে বুড়িচং দক্ষিণ বাজার অফিস রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বুড়িচং মধ্য বাজারের মাস্টার মার্কেটে এসে সবাই মিলিত হয়। পরে বিক্ষোভ মিছিল শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বাজারের ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন আমাদের বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দোলন কে দলীয় ট্যাগ লাগিয়ে যেসব নিউজ প্রচার করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত। আমরা এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখানে প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছে। প্রকৃত ঘটনা হল বেশ কিছু দিন ধরে বাজারে প্রতিনিয়ত রাতের বেলায় চুরি হচ্ছে। নৈশপ্রহরী থাকা সত্বেও এগুলো কেনো হচ্ছে এর সঠিক উত্তর আমরা এখনো পাইনি। তবে রাতের বেলায় নৈশপ্রহরী খামখেয়ালিপনায় চুরি হচ্ছে এগুলো আমাদের অভিযোগ। বাজার ব্যবসায়ীরা বলেন কে কি দল করে এটা আমাদের বিষয় নয়। কিন্তু নৈশপ্রহরীর সাথে একটি চুরির বিষয়কে কেন্দ্র করে বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দোলন এর কথা কাটি হওয়ার পর দুজনের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয় এবং পরবর্তীতে মারামারি পর্যায়ে চলে যায়।এগুলো তো বাজারের বিষয়।কিন্তু দলের সাথে সম্পৃক্ত করে এ বিষয়গুলো একটি কুচক্রী মহল উদ্দেশ্য মুলক ও প্রণোদিত হয়ে বিশাল আকারে পরিণত করেছে। যার কারণে বাজার ব্যবস্থার বিঘ্ন ঘটছে। এটি দলের কোনো বিষয় নয় কিন্তু এখানে দলীয় ট্যাগ দেওয়া হয়েছে। আমরা বাজার ব্যবসায়ীরা এটার সমাধান করার আগে একটা মহল মিথ্যা ও বানোয়াট নিউজ করে অরাজকতা সৃষ্টি করছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।