ঢাকাTuesday , 23 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

পেশাদার দুই নারী মাদক কারবারিকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে: এয়ারপোর্ট এপিবিএন 

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

 

বিমানযাত্রী বেশে মাদক পরিবহনকালে তাদের সঙ্গে থাকা দুইটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভিতরে ও শরীরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৭৫৮০ (সাত হাজার পাঁচশত আশি) পিস ইয়াবাসহ রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিন (২০) নামে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

 

আজ ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীন BS-146 ফ্লাইট যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১.৩৫ ঘটিকায় রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিন (২০) দ্বয়কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য এএপি অফিসে নিয়ে আসা হয়।

 

তাদেরকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা বিশেষ কায়দায় তাদের সঙ্গে থাকা দুইটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভিতরে ও নিজেদের দেহে ইয়াবা পরিবহন করছে। পরবর্তীতে ধৃত মহিলাদ্বয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের সাথে থাকা দুইটি ট্রলি ব্যাগ তল্লাশি করে ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভিতরে ৫৮০০ (পাঁচ হাজার আটশত) পিস ইয়াবা এবং নারী পুলিশ সদস্য দ্বারা আটককৃত মহিলাদের দেহ তল্লাশি করে রোজিনা (৪০) এর পরিহিত ছেলোয়ারের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ১৭৮০ (এক হাজার সাতশত আশি) পিস ইয়াবা পাওয়া যায়। ধৃত মহিলা আসামীদ্বয় দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সাথে যুক্ত বলে জানা যায়। আসামীদ্বয় সম্পর্কে পরস্পরের মা ও মেয়ে।

 

এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার জনাব মোজাম্মেল হক জানান “বিমানযাত্রী বেশে বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালানের তৎপরতা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আমরা বিমানবন্দর ব্যবহার করে সকল অপরাধ কার্যক্রম রোধে বরাবরের মতোই তৎপর আছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।