ঢাকাTuesday , 7 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে মনিরুল হক চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা

Link Copied!

নিজস্ব প্রতিবেদন

কুমিল্লার বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা জনাব মনিরুল হক চৌধুরী এক সভায় কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইউসুফ মোল্লা টিপু সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। তার এই বক্তব্যে ক্ষোভ ও তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন কুমিল্লা মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ ঘটনায় কুমিল্লা মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়, যাতে মনিরুল হক চৌধুরীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান।

বিবৃতিতে স্বাক্ষরকারী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন—
কুমিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সাল উর রহমান পাভেল, সদস্য সচিব রোমান হাসান;
কুমিল্লা মহানগর কৃষক দলের আহ্বায়ক কাজী শাহিনুর হোসাইন, সদস্য সচিব ইকরাম হোসেন তাজ;
কুমিল্লা মহানগর মহিলা দলের সভাপতি রায়হান রহমান হেলেন, সাধারণ সম্পাদক এডভোকেট শাহিন আফরোজ বিজলী;
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, সদস্য সচিব এ.কে.এম. শাহেদ পান্না;
ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, সাধারণ সম্পাদক ফয়জুর রশিদ প্রিমু;
শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম;
জাসাসের আহ্বায়ক মঞ্জুরুল আলম, সদস্য সচিব ইমরান হোসেন;
তাঁতী দলের আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব মোঃ নবী প্রমুখ।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,“কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইউসুফ মোল্লা টিপু হচ্ছেন রাজপথ থেকে উঠে আসা এক ত্যাগী নেতা। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে নেতৃত্ব দিয়ে আসছেন। গত ২৪ জুলাই আন্দোলনরত অবস্থায় আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়া তাঁর রাজনৈতিক সাহসিকতারই প্রমাণ।”

নেতৃবৃন্দ আরও বলেন,“এমন এক নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান জনাব মনিরুল হক চৌধুরীর দায়িত্বহীনতা ও ব্যক্তিগত বিদ্বেষের বহিঃপ্রকাশ। আমরা তাঁর এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

যৌথ বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়,“ভবিষ্যতে যদি দলের কোনো নেতার বিরুদ্ধে এ ধরনের অবমাননাকর বক্তব্য প্রদান করা হয়, তবে কুমিল্লা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মনিরুল হক চৌধুরীকে কুমিল্লা মহানগরে অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হবে।”

কুমিল্লার রাজনৈতিক মহলে এই ঘটনার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের নেতিবাচক মন্তব্য দলের অভ্যন্তরীণ ঐক্যে আঘাত হানতে পারে এবং ত্যাগী নেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।