ঢাকাSunday , 19 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা জাতীয়করণের দাবিতে ও শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

 

 

রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় শহরের প্রবেশদ্বার বিশ্বরোড সংলগ্ন শাহনেয়ামতুল্লাহ  কলেজের সামনে জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি এই মানববন্ধনের আয়োজন করে।

 

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান। বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, সাধারণ সম্পাদক শিবগঞ্জ বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের প্রভাষক বাবুল আখতার, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ আলহাজ্ব লতিফুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান ও সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামও শিক্ষকদের দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করেন

 

 

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের নিন্দা জানিয়ে দাবি করেন, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা, বাড়িভাড়া ২০ শতাংশ ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নেওয়া হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।