ঢাকাThursday , 13 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে মহাসড়কে কঠোর তল্লাশি ও নিরাপত্তা জোরদার

Link Copied!

মোঃ মেহেদী হাসান জনি

বুড়িচং উপজেলা প্রতিনিধি. কুমিল্লা।।

 

 

আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কুমিল্লার বুড়িচং উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র‌্যাব ও ডিবি সদস্যদের কঠোর তল্লাশি ও টহল কার্যক্রম চালাতে দেখা যায়।

 

সকাল থেকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে মোকাম ইউনিয়নের কোরপাই এলাকা থেকে ময়নামতি ইউনিয়নের নাজিরা বাজার পর্যন্ত মহাসড়কের বিভিন্ন মোড়, বাসস্ট্যান্ড, ব্রিজ ও প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়। এসব চেকপোস্টে যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

 

এ সময় র‌্যাব, ডিবি ও সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যদেরও টহল দিতে দেখা যায়। তারা যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করছেন এবং ব্যাগপত্র ও লাগেজ খুলে তল্লাশি করছেন। সন্দেহভাজন কিছু মোটরসাইকেল আরোহী ও ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

 

ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, “সড়ক ও জননিরাপত্তা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

 

তিনি আরও জানান, পুলিশের পাশাপাশি র‌্যাব ও ডিবির টিমগুলোও মাঠে কাজ করছে। গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। সাদা পোশাকে সদস্যরাও কৌশলগত অবস্থান নিয়েছেন, যাতে যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।

 

পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, মহাসড়ক ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে শুধুমাত্র জনগণের সুরক্ষার জন্য। গুজবে কান না দিয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।