ঢাকাTuesday , 23 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ দুইজন গ্রেফতার

Link Copied!

গোলাম কিবরিয়া ব্রাহ্মণপাড়া বুড়িচং প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধান মোঃ আলমগীর ও তার সহযোগী মোঃ বিল্লাল হোসেনকে ডাকাতির মালামালসহ গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

সহকারী পুলিশ সুপার মোঃ শাহীন-এর নির্দেশনায় এবং ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ জনাব সাব্বির মোহাম্মদ সেলিম-এর তত্ত্বাবধানে ব্রাহ্মণপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ মেহেদী হাসান জুয়েল-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকা থেকে আলমগীর ও বিল্লালকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ আলমগীরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, মাদকসহ মোট ২১টি মামলা রয়েছে। তার সহযোগী মোঃ বিল্লাল হোসেনের বিরুদ্ধে রয়েছে ১৫টি মামলা। আলমগীর দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সরদার হিসেবে সক্রিয় ছিল বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে ভোর আনুমানিক ৩টার দিকে উত্তর চান্দলা এলাকার বাসিন্দা আবুল কালামের বাড়িতে সংঘটিত একটি ডাকাতির ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার, বেন্ডার মেশিন ও মোবাইল ফোন লুট করা হয়। ঘটনার পরপরই ব্রাহ্মণপাড়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্ত করে ধারাবাহিক অভিযান শুরু করে।

এই ডাকাতির ঘটনায় জড়িত এ পর্যন্ত মোট ৬ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আলমগীর, রয়েল ও বিল্লালসহ তাদের সহযোগীরা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল বলে পুলিশ জানিয়েছে।

ডাকাত দলের প্রধান আলমগীর গ্রেফতার হওয়ার খবরে মাধবপুরসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, আলমগীর ও তার সহযোগীদের চুরি ও ডাকাতির কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসী আতঙ্ক ও অতিষ্ঠতার মধ্যে দিন কাটাচ্ছিল।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।