ঢাকাTuesday , 30 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বিএনপির ঘরে ভাগ বসাতে চায় জামায়াত, ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা বৃদ্ধি

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া কুমিল্লায় বইতে শুরু করেছে। জেলার ১১টি আসনে বিএনপির ঘরে ভাগ বসাতে মরিয়া অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। এ নির্বাচনে ৫টি আসনে দ্বিমুখী ও ৬টিতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কুমিল্লা-২, ৪, ৬, ৭, ৯ ও ১০ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখা দিতে পারে।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের প্রভাব অনেক বেশি। এছাড়া তারা আরও ২-৩টি আসন নিজের দখলে আনার জন্য তৎপর।

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা):
বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন। তার বিরুদ্ধে নির্বাচন করছেন জামায়াতে ইসলামী নেতা মো. মনিরুজ্জামান বাহলুল।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস):
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া মনোনীত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুল মতিন খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতের প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের ইঞ্জিনিয়ার আশরাফুল আলম মাঠে আছেন।

কুমিল্লা-৩ (মুরাদনগর):
বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। জামায়াতের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল।

কুমিল্লা-৪ (দেবিদ্বার):
বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। মনোনয়নপ্রত্যাশী এ এফ এম তারেক মুন্সি। এনসিপি প্রার্থী হিসেবে হাসনাত আবদুল্লাহ। জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া):
বিএনপির প্রার্থী জসিম উদ্দিন। মনোনয়নপ্রত্যাশী অন্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে পারেন। জামায়াতের প্রার্থী ড. মোবারক হোসেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী ও এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুঁইয়া প্রচার চালাচ্ছেন।

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, সিটি করপোরেশন, সেনানিবাস):
বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী। দলের আরেক প্রার্থী আমিনুর উর রশিদ ইয়াছিন তৎপর। জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। এছাড়া এবি পার্টি ও এনসিপির প্রার্থীও মাঠে রয়েছেন।

কুমিল্লা-৭ (চান্দিনা):
এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ গণসংযোগ চালাচ্ছেন। বিএনপির মনোনয়নপ্রার্থী হিসেবে আতিকুল আলম শাওন। জামায়াতের প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন।

কুমিল্লা-৮ (বরুড়া):
বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন। জামায়াতের প্রার্থী অধ্যাপক মু. শফিকুল আলম হেলাল।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ):
বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম। স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা। জামায়াতের প্রার্থী ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই):
বিএনপির প্রার্থী সাবেক এমপি আবদুল গগুর ভুঁইয়া। জামায়াতের প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম):
বিএনপির প্রার্থী কামরুল হুদা। জামায়াতের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

জেলা নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, জামায়াত এবার বিএনপির ঘরে প্রভাব বিস্তার করতে বিশেষভাবে মনোযোগ দিচ্ছে। ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা বাড়ায় ভোটের ফলাফল আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।