ঢাকাThursday , 1 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Link Copied!

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ লা জানুয়ারী) বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা পারভীনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো,আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মো,আলমগীর হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক আবুল হাসান,সহকারি জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, মৌতলা ইউ,পি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, সাবেক সভাপতি এস, এম হাফিজুর রহমান, মৌতলা ইউনিয়ন যুবদলের আহবায়ক কাজী আবু সাঈদ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দে, সহকারী শিক্ষক আনারুল ইসলাম, ইকরামুল , সেলিম রেজা, বাবলু কুমার সেন, মোঃ হারুনর রশীদ, হাফিজুর রহমান ( হাফিজ), শেখ ইমদাদুল হক, মজিবুর রহমান, শ্যামনগর মহসিন ডিগ্রী কলেজের প্রভাষক সৈয়দ রাফসান জানি, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ডা: আব্দুল মাজেদ প্রমূখ। ফলাফল ঘোষণার পরে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।