অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন নগদ অর্থ, শুকনো খাবার ও কম্বল বিতরণ
মোঃ শাহজাহান বাশার সম্প্রতি কুমিল্লার বুড়িচং উপজেলার শশীদল ও সাহেবাবাদ ইউনিয়নে পৃথক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ, শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে। জানা যায়, শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের দুইটি পরিবার এবং সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের একটি পরিবার অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুনে ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যাওয়ায় পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে। আজ উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ, শুকনো খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় এবং জানানো হয়, দুর্যোগকালে...
৬
মোঃ শাহজাহান বাশার
সম্প্রতি কুমিল্লার বুড়িচং উপজেলার শশীদল ও সাহেবাবাদ ইউনিয়নে পৃথক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ, শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে।
জানা যায়, শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের দুইটি পরিবার এবং সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের একটি পরিবার অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুনে ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যাওয়ায় পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে।
আজ উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ, শুকনো খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় এবং জানানো হয়, দুর্যোগকালে সরকার সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে।
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত সহযোগিতা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর রাখা হবে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।