ঢাকাSaturday , 10 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার নতুন কমিটি

Link Copied!

মোঃ শাহজাহান বাশার

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৭) গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে একুশে টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনিকে পুনরায় সভাপতি, ডিবিসি নিউজের নাসির উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং সময় টেলিভিশনের ইশতিয়াক আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাতে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার একটি রেস্টুরেন্টে সংগঠনের এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। সভায় পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় সেটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন পদে একাধিক প্রার্থী থাকলেও পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো হয়। সভায় সংগঠনের উপদেষ্টা, এটিএন নিউজ ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক খায়রুল আহসান মানিক উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে আরটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়াকে সিনিয়র সহ-সভাপতি এবং যমুনা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে সহ-সভাপতি করা হয়েছে। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈশাখী টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন এবং মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল।

এছাড়া এখন টিভির মাসুদ আলমকে অর্থ সম্পাদক, নিউজ টুয়েন্টিফোরের এইচ এম মহিউদ্দিনকে দপ্তর সম্পাদক এবং এশিয়ান টিভির রেজাউল করিম রাসেলকে প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন— জিটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সী, দেলোয়ার হোসাইন আকাইদ, মোহনা টিভির তাওহিদ হোসেন মিঠু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তানভীর খন্দকার দিপু, মাই টিভির আবু মুসা, বাংলা টিভির আরিফ মজুমদার এবং এনটিভির মাহফুজ নান্টু।

সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন— গ্লোবাল টিভির সাইফ উদ্দিন রনী, এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি আজিজুল হক, এসএ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম এবং বিজয় টিভির রকিবুল ইসলাম (ম্যাক)।

এদিকে এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক এবং বাংলা ভিশন টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। পাশাপাশি ওমর ফারুকী তাপস ও এম ফিরোজ মিয়াকে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে আজীবন সদস্য (লাইফ মেম্বার) ঘোষণা করা হয়।

নবগঠিত এই কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অধিকার সংরক্ষণ, সাংবাদিক ঐক্য জোরদার এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।