ঢাকাThursday , 15 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

Link Copied!

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর বিশেষ অভিযানে ভারতীয় জিরার বড় চালান আটক করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রাত ৯টায় এই তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, এই অভিযান গোপন সংবাদের ভিত্তিতে সম্পন্ন করা হয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, জেলার মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নিয়ে নজরদারি শুরু করে।

পরবর্তীতে ইট ও বালুভর্তি একটি মিনি ট্রাক আসতে দেখে টহলদল সংকেত দিয়ে ট্রাকটি থামায়। ট্রাকটি তল্লাশি করার সময় ইট ও বালুর নিচে, অভিনব কায়দায় মাছের খাবারের বস্তার মধ্যে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

বিজিবি কর্মকর্তারা জানান, জব্দকৃত জিরার আনুমানিক সিজার মূল্য প্রায় ১৪ লাখ টাকা। এই অভিযান সীমান্ত এলাকার অবৈধ পণ্য পরিবহন রোধে বিজিবি-এর বিশেষ উদ্যোগের অংশ হিসেবে সফলভাবে সম্পন্ন হয়েছে।

লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, “সীমান্ত নিরাপত্তা ও দেশের অর্থনীতিতে প্রভাব ফেলা অবৈধ পণ্য পরিবহন রোধে বিজিবি সব সময় সচেষ্ট। আমরা নিয়মিত চেকপোস্ট ও গোপন টহল চালিয়ে যাচ্ছি, যাতে কোনো ধরনের চোরাচালান ঘটতে না পারে।”

এই অভিযানে স্থানীয় প্রশাসন এবং বিজিবি সদস্যদের যৌথ তৎপরতায় বাংলাদেশের অভ্যন্তরে বিদেশি পণ্যের অবৈধ প্রবেশ রোধ করা সম্ভব হয়েছে। বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত জিনিসপত্র প্রাথমিকভাবে জব্দ করা হয়েছে এবং পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় আদালতের নিকট হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।