শাওন চৌধুরী
হবিগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি
হবিগঞ্জ-৪ আসন (মাধবপুর–চুনারুঘাট) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা এস এ সাজনের প্রার্থিতা অবশেষে বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
এর আগে জেলা রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এস এ সাজনের মনোনয়ন বাতিল করেন। পরবর্তীতে তিনি ঢাকায় নির্বাচন কমিশনে আপিল করলে সেখানেও তার মনোনয়ন বহাল রাখা হয়নি। তবে এসব সিদ্ধান্তে দমে যাননি এস এ সাজন।
নির্বাচনী লড়াইয়ে থাকার প্রত্যয়ে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার বিকেলে হাইকোর্ট তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
হাইকোর্টের এ রায়ের মাধ্যমে হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সব আইনি বাধা কাটল এস এ সাজনের। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।
এ রায়ে তার সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
