ঢাকাThursday , 22 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা-৩: স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের প্রথম নির্বাচনী সভা অনুষ্ঠিত 

Link Copied!

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ


বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা ডাঃ শহিদুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে । সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়া সিমলা উনিয়নের সর্বসাধারণের আয়োজনে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪ টায় ভাড়াসিমলা ফুটবল ময়দানে এক বিশাল নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় ভাড়া সিমলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম বক্তব্য রাখেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শহিদুল আলম বলেন দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায় থেকে সকলকে সুসংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।

​ভাড়াসিমলায় আয়োজিত এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নলতা ইউনিয়ন বিএনপি নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ডালিম।

​সভায় প্রধান বক্তা হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সাহাদাত হোসেন। তিনি বলেন, “জনগণের অধিকার আদায়ে আমাদের রাজপথে সক্রিয় থাকতে হবে। ঐক্যবদ্ধ শক্তির সামনে কোনো অপশক্তি টিকে থাকতে পারবে না।”

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান , বিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আজিজ আহমেদ পুটু,

​ সাবেক আওয়ামী লীগ নেতা আবদুস সোবহান। বক্তারা তাদের বক্তব্যে বলেন গরিবের ডাক্তার খ্যাত ডাঃ শহিদুল আলমের বল প্রতীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।