ঢাকাMonday , 2 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বিজিবির অভিযানে সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

Link Copied!

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।


কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০-বিজিবি)।

সোমবার (২ মার্চ) দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির আওতাধীন লক্ষ্মীপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে এসব ভারতীয় সামগ্রী জব্দ করা হয়।

কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “বলের ডেপা” নামক স্থানে, বিজিবির টহলদল মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও কিং কোবরা বাজি উদ্ধার করে।

জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৮ লাখ টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।