মোঃ শাহজাহান বাশার
রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা শেষে আনুষ্ঠানিকভাবে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক গণমুক্তির মহিউদ্দিন আকাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্টার নিউজের আব্দুল্লাহ আল মারুফ।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি: দৈনিক আমার শহরের ইলিয়াস হোসাইন,যুগ্ম সাধারণ সম্পাদক: রূপসী বাংলার আশিক ইরান,সাংগঠনিক সম্পাদক: সাপ্তাহিক আমোদ-এর স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সুমন,অর্থ সম্পাদক: প্রতিদিনের বাংলাদেশের ডিজিটালের হাসিবুল ইসলাম সজিব,দপ্তর সম্পাদক: বাংলাদেশ টাইমসের আল আমিন কিবরিয়া,প্রচার সম্পাদক: আকাশ টিভির মাকসুদুর রহমান ,সদস্য: ইনকিলাব ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি রাকিব হোসেন
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—এনটিভির মাহফুজ নান্টু, জনতার বার্তার আবুল বাশার রানা, বাংলা ট্রিবিউনের মহসীন কবির, বাংলানিউজের তৈয়বুর রহমান সোহেল, এখন টিভির মাসুদ আলম, জাগো কুমিল্লার অমিত মজুমদার এবং বাংলাদেশ জার্নালের মোহাম্মদ শরীফ।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন ফোরামের শুভানুধ্যায়ী এটিএন বাংলার কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, গোমেতি সংবাদ সম্পাদক মোবারক হোসেন এবং বাংলাদেশ প্রতিদিন কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা।
নবনির্বাচিত সভাপতি মহিউদ্দিন আকাশ বলেন, “রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লাকে একটি ঐক্যবদ্ধ ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মানোন্নয়নে আমরা একসঙ্গে কাজ করবো।”
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ বলেন, “নতুন কমিটি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, প্রশিক্ষণ কর্মশালা আয়োজন এবং নৈতিক সাংবাদিকতার চর্চা জোরদারে উদ্যোগ গ্রহণ করবে।”
সভায় উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কুমিল্লার সাংবাদিক সমাজ আরও সংগঠিত ও শক্তিশালী হবে এবং পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে রাইজিং জার্নালিস্ট ফোরাম।
