ঢাকাFriday , 17 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জন্মদিনের শুভেচ্ছা
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্নীতি
আজকের সর্বশেষ সবখবর

মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি

Link Copied!

ডেক্স রিপোর্ট

মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অরাজনৈতিক যুব সংগঠন মইনীয়া যুব ফোরাম। শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ অংশ নেন।

‎বক্তারা বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত নিরাপত্তা এবং সামাজিক সম্প্রীতি বর্তমানে চরম হুমকির মুখে রয়েছে। বিশেষ করে বিভিন্ন মাজার, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং এসব ঘটনার দ্রুত প্রতিকার প্রয়োজন।

‎সভাপতির বক্তব্যে তিনি বলেন, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ এবং মাদকসংক্রান্ত অপরাধ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নাগরিকদের মৌলিক অধিকার—নিরাপত্তা ও ন্যায়বিচার—কে হুমকির মুখে ফেলছে।

‎মানববন্ধন থেকে মানবাধিকার রক্ষা এবং একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে সরকারের প্রতি জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করাকে রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হিসেবে উল্লেখ করেন বক্তারা।

‎এসময় তারা ৭ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে—আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা, গুরুতর অপরাধ দমনে বিশেষ টাস্কফোর্স গঠন, নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার, সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সচেতনতা কার্যক্রম, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা।

‎বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এসব দাবি বাস্তবায়ন করা হলে দেশে মানবাধিকার সুরক্ষা, সামাজিক স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হবে।

‎মানববন্ধন থেকে অবিলম্বে সহিংসতা বন্ধ এবং সকল নাগরিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।