গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা।।
শাখা ডাকঘর কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী স্বীকৃতির দাবীতে ৬ জুলাই থেকে পূর্ন কর্ম বিরতি (ধর্মঘট) বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা জেলায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ জুলাই ( শনিবার ) দুপুরে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে সাতবাড়ীয়া ইডিএসও মৌলভী রুহুল আমীন এর সভাপতিত্বে ও মোস্তাকিমুল হাসান সিদ্দিকী (শাখা পোস্ট মাষ্টার) ঘিলাতলা দরবার,বুড়িচং, কুমিল্লা সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন,, মো: হেলাল উদ্দিন চৌধুরী, শাখা পোস্ট মাস্টার, বারেশ্বর, মো: আবদুল
কুদ্দুস রিজভী,,বুড়িচং, মো: নিজাম উদ্দিন, লাঙলকোট ও মো: ইমরান হোসেন ভুইয়া দেবিদ্বার।
সভায় শাখা ডাকঘর কর্মচারীগনের বেতন ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী স্বীকৃতির দাবীতে গত ১৭ ও ১৮ জুন, আগারগাঁও ডাক ভবন এর সামনে অনশন কর্মসূচি পালন করে।
অনশন কর্মসূচি থেকে দাবি আদায় না হওয়ায় প্রথম ধাপে ২৩-২৫ জুন কলম বিরতী পালন করেন তারা।
প্রথম ধাপে কলম বিরতিতে দাবি আদায় না হয়, দ্বিতীয় ধাপে ৬ জুলাই থেকে দাবী আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য পূর্ণ কর্মবিরতি (ধর্মঘট) চালিয়ে যাওয়ার ঘোষণা
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT