নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পোমকারা এলাকায় গতকাল, ২১ আগস্ট ২০২৬, যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, জিকির-আজকার, কোরআন তেলাওয়াত, মিলাদ, দোয়া ও ভক্ত-আশেকানদের ব্যাপক উপস্থিতিতে শাহসূফী আব্দু শাহ আল মাইজভান্ডারী (রহ.)-এর বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
ওরশ মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পীরে তরিকত আলহাজ্ব আল্লামা পীরজাদা মুফতি বাকীবিল্লাহ আল আযহারী আল মাইজভান্ডারী (মা.জি.আ.), সাজ্জাদানশীন, পীর সাহেব কেবলা, ঘিলাতলা দরবার শরীফ, বুড়িচং, কুমিল্লা।
তিনি তাঁর বক্তব্যে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে তাসাউফের শিক্ষা, মানবকল্যাণ, নৈতিক চরিত্র গঠন, ভ্রাতৃত্ববোধ, ইসলামের প্রকৃত আদর্শ এবং আউলিয়া-কেরামের অনুসৃত পথ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আউলিয়া-কেরামের আদর্শ চর্চার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে আগত অসংখ্য ভক্ত, আশেকান ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে ওরশ শরীফ সম্পন্ন হয় এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
এদিকে, সফলভাবে ওরশ শরীফ আয়োজনের জন্য আয়োজক কমিটির সকল সদস্য, স্বেচ্ছাসেবক এবং সার্বিকভাবে সহযোগিতাকারীদের আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। আয়োজকদের প্রতি অংশগ্রহণকারীরা সুন্দর ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্যও ধন্যবাদ ও শুভকামনা প্রকাশ করেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT