নিজউ ডেস্ক
ঢাকা, ২১ জুলাই: দৈনিক যুগান্তর বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালনকারী বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব রিয়াদুল ইসলাম জামাল-কে দৈনিক জনতার মতামত পত্রিকার উপদেষ্টা হিসেবে আগামী এক (০১) বছরের জন্য মনোনীত করা হয়েছে।
দৈনিক জনতার মতামতের সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশার স্বাক্ষরিত এক মনোনয়নপত্রে এ তথ্য জানানো হয়।
মনোনয়নপত্রে বলা হয়, সাংবাদিকতা ও গণমাধ্যমে জনাব রিয়াদুল ইসলাম জামালের দীর্ঘদিনের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা এবং নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। উপদেষ্টা হিসেবে তিনি পত্রিকার সম্পাদকীয় নীতিমালা, সাংগঠনিক কার্যক্রম, পেশাগত মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
দৈনিক জনতার মতামত পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত উপদেষ্টা জনাব রিয়াদুল ইসলাম জামালকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং গণমাধ্যম অঙ্গনে অব্যাহত সাফল্য কামনা করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT