হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | নান্দাইল, ময়মনসিংহ
ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎ বিল পরিশোধ করে বাসায় ফেরার পথে বাসচাপায় মো. আতিকুর রহমান মতিন (৭০) নামের এক অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আতিকুর রহমান নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তিনি অবসরে যাওয়ার পর থেকেই সপরিবারে নান্দাইল পৌর সদরের স্থায়ী বাসায় বসবাস করছিলেন।
দুর্ঘটনার বিবরণ:-
* ঘটনার সময়: মঙ্গলবার দুপুর
* স্থান: পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক
* ঘাতক যান: ‘শ্যামল ছায়া’ পরিবহন (ময়মনসিংহ থেকে ভৈরবগামী)
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাসা থেকে বের হয়ে পল্লী বিদ্যুৎ অফিসে বিল পরিশোধ করতে যান আতিকুর রহমান। বিল পরিশোধ শেষে মহাসড়ক পার হয়ে বাসায় ফেরার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আইনগত ব্যবস্থা:-
ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জীবন কুমার রায় জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ‘শ্যামল ছায়া’ বাসটিকে আটক করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT