হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | নান্দাইল, ময়মনসিংহ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে "শিশুদের সাথে জন্মদিন উদযাপন ও উপহার বিতরণ অনুষ্ঠান-২০২৬" আয়োজন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নান্দাইল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এডিপি) হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নান্দাইল এডিপি ম্যানেজার সাগরজন কস্তার সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যে অনুষ্ঠানটি শুরু হয়। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন নুসরাত জাহান সাথী ও তোফায়েল আহমেদ রাকিব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—
* উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম
* সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল ও রবিউল আলম ফরাজী (কালের কণ্ঠ প্রতিনিধি)
* নান্দাইল মডেল থানার এসআই পিন্টু
* সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, রমিজ উদ্দিন ও হান্নান আল আজাদ
* শিশু ফোরামের সভাপতি ফারদীন
বক্তারা শিশুদের আনন্দময় শৈশব, অধিকার সুরক্ষা এবং শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে ওয়ার্ল্ড ভিশনের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন জার্মানির বিশেষ প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের মাঝে জন্মদিনের কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং আকর্ষণীয় উপহার বিতরণ করা হয়। নান্দাইল এডিপি দীর্ঘদিন ধরে উপজেলার শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ও জীবন-জীবিকা উন্নয়নে নানামুখী প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT