ঢাকাSunday , 19 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ কারাতে ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সহ-সভাপতি জোবায়ের ইসলাম ভূঁইয়া

News Admin
July 19, 2026 3:23 am
Link Copied!

১২৩

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কারাতে ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন কমিটির সভাপতি করা হয়েছে অকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুস সাবহানকে (সিআইপি) সহ-সভাপতি ভাইয়া গ্রুপের ম‍্যানেজিং ডিরেক্টর মোঃ জোবায়ের ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী সাবেক কারাতে খেলোয়াড় সৈয়দ নুরুজ্জামান।

ক্রীড়া মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে, “বাংলাদেশ কারাতে ফেডারেশন” এর অ্যাডহোক কমিটির প্রথমবারের মতো সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে স্বপ্নসিড়ি হাউসিং লিমিটেডের চেয়ারম্যান ও ভাইয়া গ্রুপের ব‍্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ জোবায়ের ইসলাম ভূঁইয়া’কে।

সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ জোবায়ের ইসলাম ভূঁইয়া মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি) ও মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। সেই সাথে কমিটির অর্পিত সকল দায়িত্ব গুরুত্বের সাথে পালন করবো বলেও জানান তিনি।

শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের (এনডিসি) সই করা এক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বাংলাদেশ কারাতে ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে বিদ্যমান অ্যাডহক কমিটি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেনি।

এ কারণে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (জাতীয় ক্রীড়া পরিষদ [সংশোধন] আইন, ২০২৬-সহ)–এর ২১ ধারায় পরিষদের ওপর অর্পিত ক্ষমতা এবং ২(৪) ও ২(৮) ধারায় বর্ণিত চেয়ারম্যানের ক্ষমতাবলে কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।