মোহাম্মদ মাহামুদুল স্টাফ রিপোট।
মালদ্বীপের রাজধানী মালের পশ্চিম হারবার এলাকার ফুড কোর্টে পরিচালিত এক বিশেষ অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৭ জন বিদেশিকে আটক করেছে মালদ্বীপ ইমিগ্রেশন।
ইমিগ্রেশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, পশ্চিম হারবার এলাকার বিভিন্ন ক্যাফেতে কর্মরত বিদেশি শ্রমিকদের লক্ষ্য করে টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ৮৮ জন বিদেশি কর্মীর কাগজপত্র যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র বা কর্মঅনুমতির শর্ত লঙ্ঘনের অভিযোগে ২৭ জনকে ইমিগ্রেশনের হেফাজতে নেওয়া হয়েছে।
ইমিগ্রেশন জানিয়েছে, ফুড কোর্টের প্রায় সব ক্যাফেতেই বিদেশি কর্মীরা কর্মরত রয়েছেন। তাই এ খাতে আইন মেনে বিদেশি নিয়োগ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এর আগে চলতি বছরের মে মাসেও একই ধরনের অভিযানে ২৫৪ জন বিদেশিকে ইমিগ্রেশনের হেফাজতে নেওয়া হয়েছিল।
সরকারের Mass Legalization Program-এর আওতায় কর্মঅনুমতিহীন, মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী এবং বৈধ পরিচয়পত্রবিহীন বিদেশিদের বৈধতার আওতায় আনার সুযোগ দেওয়া হলেও, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে অবৈধভাবে অবস্থানকারী অনেক বিদেশিকেও আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মালদ্বীপে কর্মরত বিদেশিদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের লক্ষ্যে সরকার ২০২৪ সালের মে মাসে “অপারেশন কুরাঙ্গি” শুরু করে। এ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১,৯১,৭২৩ জনেরও বেশি বিদেশি কর্মীর ১০ আঙুলের ছাপ ও ছবি সংগ্রহ করে জাতীয় ডাটাবেস হালনাগাদ করা হয়েছে
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT