নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে একটি পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) সকাল আনুমানিক ১০: ৪৫ ঘটিকায় মিরপুর মডেল থানা ভবনের পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি একটি জং ধরা চায়না রাইফেল। রাইফেলটির বাট নম্বর ২১৩৬। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT