মোঃ মহিবুল্লাহ মেহেদী, সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী।
এছাড়াও সভায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সেনাবাহিনী, পুলিশ, আনসার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস দমন, চুরি-ডাকাতি প্রতিরোধ, যানজট নিরসন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. মাজেদুর রহমান বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও আন্তরিক ও সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত সুন্দরগঞ্জ গড়ে তোলার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও ঈফফাত জাহান তুলি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। জনগণের অভিযোগ দ্রুত নিষ্পত্তি ও অপরাধ প্রতিরোধে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT