বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর উদ্যোগে দুস্থ ও পানিবন্দী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজালাল। এ সময় আরও উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির নেতা জুনায়েদ আলী চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর এ ধরনের উদ্যোগ স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT