ঢাকাMonday , 3 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

প্রতিমন্ত্রীর ভুয়া সিল ব্যবহার করে প্রতারণা: মোংলায় গ্রেফতার ১

News Admin
August 3, 2026 7:07 am
Link Copied!

৭১

মোঃ কারিমুল ইসলাম মোংলা প্রতিনিধি

বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে টুকু শেখ (৩৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত টুকু শেখ মোংলা থানার হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।

পুলিশ জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে প্রতিমন্ত্রীর নাম ও পদবি ভাঙিয়ে অবৈধ তদবির বাণিজ্য করে আসছিল। এই গোপন খবর পেয়ে পুলিশ আসামির অবস্থান সনাক্ত করে অভিযান চালায়। গ্রেফতারের সময় আসামির কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সম্বলিত একটি জাল সিল এবং স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে এক প্রতারক চক্র অবৈধ তদবির বাণিজ্য করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে রোববার বিশেষ অভিযান চালিয়ে চক্রের মূলহোতা টুকু শেখকে আটক করে পুলিশ।

এই জালিয়াতি ও প্রতারণার ঘটনায় গ্রেফতারকৃত টুকু শেখসহ সরাসরি জড়িত অপর দুই আসামির নাম উল্লেখ করে মোংলা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।