নিজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষার বিশেষ অভিযানে গ্রেফতার ১৪ আসামিকে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট ২০২৬) কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
পরে গ্রেফতারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালতে সোপর্দ করা হয়। সেখানে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক দোষ স্বীকারের ভিত্তিতে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে ১ জনকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, ১১ জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং ২ জনকে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
এভাবে মোট ১৪ জন আসামিকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সাজা প্রদান করায় বিভিন্ন মহল কোতয়ালী মডেল থানা পুলিশের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন।
সচেতন মহলের মতে, অপরাধ সংঘটনের পর দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত হলে অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রম সমাজে মাদকের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT