ঢাকাFriday , 28 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছার শংকরপুর জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

News Admin
August 28, 2026 3:47 pm
Link Copied!

৮৭

সেলিম আহম্মেদ,বেনাপোল প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বাঁকুড়া জে-কাঠি দাখিল মাদ্রাসার মাঠে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকালে বাঁকুড়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিসার উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলিম, সেক্রেটারি নজরুল ইসলাম খান, বাইতুল মাল সম্পাদক শেখ আব্দুল রকিম, উপজেলা নেতা হাফেজ রিজাউল ইসলাম, শংকরপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওলানা আবুল বাশার, বর্তমান আমির জামিরুল ইসলাম, সেক্রেটারি হাফেজ ফয়জুর রহমান, সাজু আহামেদসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উদ্বোধনী খেলায় মাঠজুড়ে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। খেলায় ০১/০১ হয়ে পেনাল্টি হয়ে জেকাঠি পশ্চিম পাড়া বিজয়ী হয়ে রাঁজ হাস পুরুস্কার পেয়ে আনন্দ উল্ল‍্যাশ করতে করেতে মাঠ ত‍্যাগ করেন।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।