মোঃ মোশারফ হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাচন অফিসে নতুন উপজেলা নির্বাচন অফিসার হিসেবে মোসাঃ রাজিয়া সুলতানা যোগদান করেছেন। তিনি গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে বুড়িচং উপজেলা নির্বাচন অফিসে দায়িত্ব গ্রহণ করেন। জানা যায়, মোসাঃ রাজিয়া সুলতানার নিজ জেলা চাঁদপুর। এর আগে তিনি নোয়াখালী জেলা নির্বাচন অফিসে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে বদলি হয়ে তিনি বুড়িচং উপজেলা নির্বাচন অফিসার হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেন।
নতুন নির্বাচন অফিসার যোগদানের খবরে বুড়িচং উপজেলার সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, ভোটার স্থানান্তর, নতুন ভোটার হওয়া, হারানো বা নষ্ট হওয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন নির্বাচনসংক্রান্ত সেবা পেতে যেসব নাগরিককে নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হয়েছে, তারা এখন দ্রুত ও সুষ্ঠু সমাধানের প্রত্যাশা করছেন। উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা—নির্বাচন অফিসে যেন নাগরিকরা সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানি মুক্ত সেবা পান।
নতুন উপজেলা নির্বাচন অফিসার দায়িত্ব নেওয়ার পর এ প্রত্যাশা আরও জোরালো হয়েছে। স্থানীয়দের আশা, মোসাঃ রাজিয়া সুলতানা তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে উপজেলার নির্বাচনসংক্রান্ত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন। বিশেষ করে যেসব নাগরিকের ভোটার কার্ড/জাতীয় পরিচয়পত্রে ভুল-ত্রুটি রয়েছে, তাদের সমস্যাগুলো নিয়ম অনুযায়ী দ্রুত নিষ্পত্তি হবে—এমন প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। "সঠিক সেবা, দ্রুত সমাধান ও নাগরিকবান্ধব কার্যক্রম"—নতুন উপজেলা নির্বাচন অফিসারের কাছে এটিই এখন বুড়িচংবাসীর প্রত্যাশা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT