ঢাকাThursday , 20 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে ভোটারদের দোয়া ও সমর্থন চেয়েছেন আল মামুন টুটু

News Admin
August 20, 2026 5:52 am
Link Copied!

১৮৫

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা জমে উঠেছে। আগামী ২৪ আগস্ট ২০২৬, সোমবার অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রেস ক্লাবের উন্নয়ন ও ঐক্য গঠনের প্রত্যয় নিয়ে প্রচারণা চালাচ্ছেন আল মামুন টুটু।

গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্স ডিগ্রিধারী আল মামুন টুটু বর্তমানে বুড়িচং প্রতিনিধি-প্রতিদিনের সংবাদ হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে তিনি ১৯ নম্বর ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনী প্রচারণায় তিনি প্রেস ক্লাবের সদস্যদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন। তাঁর প্রচারণার মূল বার্তা—প্রেস ক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করা।

নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরছেন। এরই ধারাবাহিকতায় আল মামুন টুটুও ভোটারদের সঙ্গে যোগাযোগ করে তাঁর পক্ষে সমর্থন কামনা করছেন।

সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা করছেন প্রেস ক্লাবের সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।