এম এ হান্নান (প্রতিনিধি), বুড়িচং বুড়িচং উপজেলা বাকশীমুল
কেন্দ্রীয় ঈদগাহের পশ্চিম দিকের রাস্তাটি সোয়া এক কিলোঃ মিটার। তন্মধ্যে প্রায় আধা কিলো মিটার বর্ষাকালে পানির নিচে থাকে, কিছু অংশ ৫/৭ বছর পূর্বে ইটের সলিং করা হয়। রাস্তা ভেঙ্গে যাওয়ার কারণে ইটের সলিং আরো অসুবিধার কারণ হয়ে দাড়িয়েছে। ভাঙ্গা রাস্তায় জনগণ চলাচলে নানান অসুবিধা হচ্ছে। এলাকাবাসী আক্ষেপ এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন আমাদের দেখার কেউ নেই, সরকার আসে, এমপি, চেয়ারম্যান, মেম্বার আসে যায়, সবাই প্রতিশ্রুতি দেয় কিন্তু কেন জানিনা কোন অদৃশ্য কারণে আমাদের সমস্যা সমাধান হয় না।
এমনটাই জানালেন প্রায় শতবর্ষী বয়োবৃদ্ধ বিশিষ্ট সমাজ সেবক আবু হানিফ সুবল, প্রবাসী আঃ হালিম, শফিকুল ইসলাম, হাজী সফিকুুল ইসলাম, প্রবাসী শাহজাহান, কামরুল হাসানপ্রমূখ। স্থানীয় এলাকাবাসী আরো বলেন প্রায় ১০০০ কৃষক প্রায় ৭০০০ হেক্টর জমিতে ধান উৎপাদন করে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। অসুস্থ রুগী কিংবা স্কুলের বাচ্চারা এই রোড ব্যবহার করা ঝুকিপূর্ণ। সেই জন্য এই রোডটি জরুরী ভিত্তিতে মেরামত করা অত্যাবশ্যক। সাধারণ মানুষ কুমিল্লা-৫ এর এমপি হাজী জসিম উদ্দিন এবং বুড়িচং উপজেলা প্রশাসনের সু-নজর প্রত্যাশা করছেন। এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন এই বিষয়টি আমি দেখব, এবং চেষ্টা করব দ্রুত সমস্যা সমাধান করার জন্য।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT