ব্রাহ্মণপাড়ায় পুলিশ অভিযান চালিয়ে ১২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মফিজুল ইসলাম প্রকাশ মফিজ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার (১৫ আগস্ট) রাত ১টা ৪৫ মিনিটে উপজেলার শশীদল ইউনিয়নের নারায়নপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহতাব হোসাইন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ নুর আল-আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল শশীদল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নারায়নপুর (উত্তরপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মফিজুল ইসলামের বসতবাড়ির কোণে লাকড়ির ঘরে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মফিজুল ইসলাম প্রকাশ মফিজ ওই গ্রামের মৃত দুলা মিয়া ও মৃত রোকেয়া বেগমের ছেলে।
মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণে করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT