মোঃ হুমায়ুন কবির|ময়মনসিংহ
সারাদেশে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে কাজ করা জনপ্রিয় গণমাধ্যম “সারাদেশ ৭১”-এর ময়মনসিংহ বিভাগের ব্যুরো চীফ (ভারপ্রাপ্ত) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন উদীয়মান গণমাধ্যমকর্মী মোঃ হুমায়ুন কবির।
সম্প্রতি সংবাদমাধ্যমটির সম্পাদক ও প্রকাশক রাজু আহমেদ স্বাক্ষরিত এক দাপ্তরিক নোটিশে এই নিয়োগ প্রদান করা হয়।
দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোঃ হুমায়ুন কবির বলেন, "আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করার প্রতিজ্ঞাবদ্ধ। ময়মনসিংহ বিভাগের প্রতিটি জেলার তৃণমূল থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে আনতে এবং আমাদের পুরো টিমকে একটি সুসংহত কাঠামোর ওপর দাঁড় করাতে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।"
নিয়োগ আদেশে বলা হয়েছে, ময়মনসিংহ বিভাগের সকল প্রতিনিধি এখন থেকে সংবাদ সংগ্রহ, সংবাদ যাচাই, সমন্বয় ও দাপ্তরিক কার্যক্রমে ভারপ্রাপ্ত ব্যুরো চীফ মোঃ হুমায়ুন কবিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন এবং তাঁর নির্দেশনায় দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে অত্র অঞ্চলের সংবাদ কার্যক্রমে আরও গতিশীলতা ও পেশাদারিত্ব আসবে বলে আশা প্রকাশ করছে কতৃপক্ষ।
যোগাযোগের ঠিকানা:-
মোঃ হুমায়ুন কবির
ব্যুরো চীফ (ভারপ্রাপ্ত), ময়মনসিংহ বিভাগ
সারাদেশ ৭১
মোবাইল:- ০১৯৭০–১৬৩০১০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT