মোঃ কুতুব উদ্দিন ঢাকা
ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যতম আকাঙ্ক্ষিত দাবি। সম্প্রতি ‘ডাকসু নির্বাচন ২০২৫’-এর এক বছর মেয়াদ পূর্ণ হয়েছে। এ প্রেক্ষাপটে গঠনতান্ত্রিক সংস্কার সম্পন্ন করে দ্রুততম সময়ে ডাকসু নির্বাচনের দাবিতে আজ ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার, বিকাল ৪ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখর সাধারণ সম্পাদক আকাশ আলীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মোসা: রুকু খাতুন (জিএস, কবি সুফিয়া কামাল হল সংসদ), তানজিলা রহমান প্রভা, রাসেল হোসেন।
সংবাদ সম্মেলন থেকে নিন্মোক্ত দাবি সমূহ উত্থাপন করা হয়েছে-
প্রয়োজনীয় সংস্কার শেষে অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।
প্রতি বছর নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে হবে। ডাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করতে হবে।
সভাপতি ও প্রশাসনের একক ক্ষমতা কমিয়ে ক্ষমতা কাঠামোয় ভারসাম্য নিশ্চিত করতে হবে। নির্বাহী কমিটির সিদ্ধান্ত গ্রহণে নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা নিশ্চিত করতে হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT