চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি : আহমদ রেজা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নে শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে জিপিএ-৪ ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৮ নম্বর চাতরী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট নুরুল কবির রানার পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়, সিংহরা রানকানাই উচ্চ বিদ্যালয় ও কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৪ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈনপুরা ওয়ার্ডের ইউপি সদস্য নিতাই চন্দ্র দে, কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মিলন কান্তি শীল, দৈনিক আজাদীর প্রতিবেদক নুরুল ইসলাম, কালবেলার প্রতিবেদক জাহাঙ্গীর আলম, তরুণ সাংবাদিক ইমরান হোসেন, আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দিন, চাতরী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রমজান আলী, যুবদল নেতা সাইফুল, ছাত্রদল নেতা রাশেদ ইকবাল, মো. জিকু, শুভ দেবনাথ, জাকারিয়া, সিফাত, রায়হান, মারুফ ও হামিদ।
এ ছাড়া অনুষ্ঠানে অয়ন পাল, অমিত নাগ, নিশান নাথসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে তারা নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT