আল-আমিন
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগকারী ও ভুক্তভোগীদের দাবি, তারা বিভিন্ন ফেসবুক পেজ বিক্রি, নষ্ট বা ডিজেবল আইডি ঠিক করে দেওয়া এবং আইডির বিভিন্ন সমস্যা সমাধানের কথা বলে মানুষের কাছ থেকে টাকা গ্রহণ করে আসছেন।
সম্প্রতি তাদের সঙ্গে কথোপকথনের বেশ কিছু স্ক্রিনশট সংগ্রহ করা হয়েছে, যেখানে আইডি ঠিক করে দেওয়ার বিনিময়ে অর্থ লেনদেন ও অতিরিক্ত টাকা দাবির বিষয়টি উঠে এসেছে বলে অভিযোগকারীরা দাবি করছেন।
অভিযোগ অনুযায়ী, একটি ফেসবুক আইডি ঠিক করে দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা নেওয়া হয়। পরবর্তীতে ওই আইডির সমস্যার সমাধান না করে আরও ৩ হাজার টাকা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এ নিয়ে ভুক্তভোগী পক্ষের সঙ্গে তাদের কথোপকথনের স্ক্রিনশটও রয়েছে বলে দাবি করা হয়েছে।
অভিযোগকারীদের আরও দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের ফেসবুক আইডি লক করে রাখায় তাদের পরিচয় ও কার্যক্রম যাচাই করা কঠিন হয়ে পড়েছে। তবে দীর্ঘ প্রচেষ্টার পর তাদের সঙ্গে যোগাযোগ ও কথোপকথনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং বিকাশ লেনদেনের নম্বর সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীরা দ্রুত প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাইবার ক্রাইম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, সংগৃহীত স্ক্রিনশট, কথোপকথন এবং বিকাশ লেনদেনের তথ্য যাচাই করে প্রকৃত ঘটনা তদন্ত করা হোক এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
প্রশাসনের প্রতি অনুরোধ:
অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের পরিচয়, বিকাশ নম্বর, লেনদেনের তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT