প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৩, ২০২৬, ৪:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১০:০৫ এ.এম
বিশেষ প্রদর্শনীতে ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী মাইজভান্ডার-ইসলামিক ক্যালিওগ্রাফি মহান আল্লাহর প্রতি গভীর ভালোবাসার শিল্পরূপ
মোঃ শাহজাহান বাশার
ইসলামিক ক্যালিওগ্রাফি শুধু একটি শিল্পকলা নয়, বরং তা পবিত্র কোরআনের বাণীকে দৃশ্যমান সৌন্দর্যে ফুটিয়ে তোলার মাধ্যমে পরম করুণাময়ের প্রতি গভীর ভালোবাসা ও অনুরাগের এক অনবদ্য আত্মিক অভিব্যক্তি।
আজ ১৬ই সেপ্টেম্বর ২০২৬, রাজধানী ঢাকার শাহবাগস্থ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী অডিটোরিয়ামে আয়োজিত ইসলামিক ক্যালিওগ্রাফি প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান ও পরিদর্শনকালে এ মন্তব্য করেন মইনীয়া ক্যালিওগ্রাফি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফি ড. সাইয়্যিদ সাইফুদদীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভান্ডারী।
প্রদর্শনী ঘুরে দেখে শিল্পকর্মগুলোর ভূয়সী প্রশংসা করে তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, "ইসলামি শিল্প ও ক্যালিওগ্রাফি চর্চা তরুণ প্রজন্মকে আমাদের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য এবং আধ্যাত্মিক সুন্দরের প্রতি আকৃষ্ট করতে বড় ভূমিকা রাখছে। এই সুকুমার শিল্পকলার বিকাশ সমাজে ভ্রাতৃত্ব, শান্তি ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে সাহায্য করবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনীয়া ক্যালিওগ্রাফি ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট ক্যালিওগ্রাফার শিল্পী সাইফুল্লাহ সাফা এবং ইসলামিক কালচারাল অর্গানাইজেশনের আহ্বায়ক ক্যালিওগ্রাফার শিল্পী মোহাম্মদ ইসমাইল হোসেন।
এছাড়া আয়োজনে উপস্থিত ছিলেন ইসলামিক কালচারাল অর্গানাইজেশন ও মইনীয়া ক্যালিওগ্রাফি ফাউন্ডেশনের অন্যান্য লেখক, গবেষক এবং তরুণ চিত্রশিল্পীবৃন্দ।
অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশীয় ক্যালিওগ্রাফি শিল্পকে আরও বেগবান করা এবং এই শিল্পের সাথে যুক্ত তরুণ ক্যালিওগ্রাফারদের সরকারি ও বেসরকারিভাবে সার্বিক সহায়তা প্রদান করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ উদাত্ত আহ্বান জানানো হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT