মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি-২০২৫-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা, ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ এবং মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরিনা শারমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. মুরাদ হোসেন এবং ইউপিইটিসি, শাহজাদপুরের ইন্সট্রাক্টর জনাব আয়শা আক্তার।
এ সময় শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণ, নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হাবিবুন্নাহার, বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি-২০২৫ এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়।
মা ও অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, নৈতিক শিক্ষা এবং শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT