মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি
আসন্ন ৩নং আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ এস্তামুল হকের নিজ বাসভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় ওয়ার্ডের প্রায় পাঁচশতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এসময় তিনি এলাকার উন্নয়ন ও জনগণের সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
মোঃ এস্তামুল হক বলেন, "আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে খেলার সামগ্রী বিতরণ এবং গরীব-দুস্থ মানুষদের সহযোগিতা করে আসছি। নির্বাচিত হলে এই সেবার ধারা অব্যাহত রাখব। গরীব ও মেহনতী মানুষের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য। তিনি ১নং ওয়ার্ডের সকল স্তরের ভোটারদের দোয়া, আশীর্বাদ ও মূল্যবান ভোট প্রার্থনা করেছেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT