
স্টাফ রিপোর্টার:আল আলী হোসেন জনি
মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কুমিল্লায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবিক কুমিল্লা’। আগামী ৩১ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য এ ক্যাম্পকে সামনে রেখে সংগঠনটির সদস্যরা নিজ নিজ এলাকার বাসিন্দাদের মাঝে দাওয়াত পৌঁছে দিচ্ছেন।
ক্যাম্পের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন সংগঠনটির সদস্যরা। এ উদ্যোগ সফল করতে এলাকার পরিচিতজনসহ সবাইকে ক্যাম্পের কথা জানাতে আহ্বান জানানো হয়েছে।
মানবিক কুমিল্লার পক্ষ থেকে সমাজের সচেতন মানুষদের এ মানবিক উদ্যোগে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে, যাতে এলাকার অসহায় মানুষরা এ সেবা গ্রহণের সুযোগ পান।
‘মানবিক কুমিল্লা, মানুষের জন্য, মানুষের পাশে’ এই প্রত্যয়কে সামনে রেখে সংগঠনটি মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT