উপমহাদেশের কিংবদন্তি সুরসম্রাট শচীন দেব বর্মনের স্মরণে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
আজ সকালে ইউসুফ হাই স্কুল মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে শচীন মেলা প্রাঙ্গণ পর্যন্ত প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মনিরুল হক চৌধুরী, মাননীয় জেলা প্রশাসক জনাব রোজী আক্তার,
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু,অতিরিক্ত জেলা প্রশাসক জনাব আলি রাজ, মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহবায়ক ও ১নং সহ-সভাপতি এবং কুমিল্লা মহানগর দোকান মালিক সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব মোঃ শওকত আলী বকুল, কুমিল্লা (দঃ) জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ওয়াসা সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, (দঃ) জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব আমিরুজ্জামান আমির, বিএনপি নেতা সাজ্জাদ, চপলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে শচীন দেব বর্মনের সঙ্গীত ও সাংস্কৃতিক অবদানকে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT