মোঃ নাজিম উদ্দিন সাংবাদিক, কুমিল্লা প্রতিনিধিঃ-
কুমিল্লার হোমনা উপজেলার কৃতী সন্তান বিএনপির সাবেক সফল মন্ত্রী, ক্যাবিনেট সচিব, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও পাঁচ বারের সংসদ সদস্য প্রয়াত এম কে আনোয়ারের ৯ম মৃত্যুবার্ষিকী আজ ২৪ অক্টোবর।
এ উপলক্ষ্যে আজ মরহুম এম কে আনোয়ারের বড় ছেলে মোঃ মাহমুদ আনোয়ার কাইজার পরিবারের পক্ষ থেকে হোমনার বাসভবনে সকাল ১০টায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। এতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এম কে আনোয়ার ১৯৩৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার হোমনা উপজেলার ওপারচর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৭ সালের ২৪ অক্টোবর ৮৪ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ঢাকায় এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
তিনি ছিলেন বিএনপি সরকারের সাবেক কৃষিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, নৌ-পরিবহনমন্ত্রী ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ও ক্যাবিনেট সচিব। তিনি ছিলেন একজন সিএসপি কর্মকর্তা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত পাঁচ বারের সংসদ সদস্য ও দুই বারের মন্ত্রী।
এম কে আনোয়ারের ৯ম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও বিভিন্ন সামাজিক সংগঠন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।
Design and Developed by: Mehnaz IT